পুঠিয়ায় বেলপুকুরে মাসিক অর্থোপেডিক্স মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মার্কেটে মাসিক অর্থোপেডিক্স মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (অর্থো সার্জারি) ডা. মো. শওকত শরীফ রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন।
তার নিজস্ব উদ্যোগে ক্যাম্পটি প্রতি মাসের প্রথম বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এখানে হাড়জোড়, প্যারালাইসিস, ঘাড়, কোমড়, মেরুদন্ডের ব্যথা,
দূর্ঘটনা জনিত আঘাত, দূর্ঘটনা জনিত হাড় ভাঙ্গা, বাতব্যথা ও জয়েন্টে ব্যথা, হাঁটু ও বিভিন্ন অর্থোপেডিক্স সমস্যায় আক্রান্ত রোগীরা চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পুঠিয়ার বেলপুকুর এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের এমন সেবা চালু হওয়ায় এলাকার রোগীদের জন্য এটি বেশ উপকারী। বিশেষ করে অর্থোপেডিক্স সমস্যায় আক্রান্ত রোগীদের রাজশাহী শহরে গিয়ে চিকিৎসা নেওয়ার ঝামেলা কিছুটা কমবে।