রাবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় ২০২৬ বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের সভাপতি প্রফেসর মো. রোকানুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বিভাগের নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান ও বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতি স্মারক প্রদান করেন।
সেখানে অন্যদের মধ্যে বিভাগের শিক্ষক এবং নবীন ও বিদায়ী শিক্ষার্থীও বক্তব্য রাখেন।