নাটোরে মাদক ব্যাবসায়ী গ্রেফতার
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় এর অভিযানে নাটোরের বড়াইগ্রামে মাটির নিচে গর্তে পোঁতা অবস্থায় অবৈধ মাদকদ্রব্য কোডিন ফসফেটযুক্ত এস্কাফ ১২০ বোতল, ফেয়ারডিল ২০ বোতল মাদকসহ ইয়াকুব কবিরাজ (২৫) কে গ্রেফতার করা হয়েছে ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার কালিকাপুর গ্রামস্থ আসামীর নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বনপাড়া পৌরসভা এলাকার কালিকাপুর (কবিরাজ মোড়) এর মৃত- মখলেছ কবিরাজ ছেলে। এ বিষয়টি নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, এর উপ-পরিচালক রীফা রাওনাক নীতু নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যলয়ের তথ্যমতে, জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালসনা করে।
এসময় অভিযুক্ত আসামির নিজ বাড়ির বারান্দায় মাটির নিচে গর্তে পোতা অবস্থায় অবৈধ মাদকদ্রব্য একশত বিশ বোতল,
একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য কোডিন ফসফেটযুক্ত বিশ বোতল, (একশত) মিলি করে, মোট একশত চল্লিশ বোতল, যার ওজন চৌদ্দ লিটার এবং বাজার মূল্য বিশ হাজার টাকা।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বড়াইগ্রাম থানায়-নিয়মিত মামলা দায়ের করেছেন।