বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

সান্তাহারে তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন
সান্তাহারে তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার সান্তাহারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাদ আসর বড় আখিড়া মাদ্রাসা মসজিদে সান্তাহার পৌর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ (আবিদ)-এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, ইঞ্জিনিয়ার দিলদার আলম (জুয়েল), সান্তাহার পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল মোল্লা, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম নওফেল হাসান বিপাশ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম পাভেল, পৌর যুবদল নেতা স্বপন, বাবু, মিলন, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো: মাহবুব আলম, পৌর ছাত্রদল নেতা মো: মিজান হোসেন, মো: রজব,অন্তর, মোমিন, মুরাদ, শাওন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।