বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৩ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।


গত ০২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার ভদ্রা এলাকায় অভিযান পরিচালনা করে ভদ্রা রেলবস্তি গ্রামের মৃত শুকুরের ছেলে মো: ইসমাইল হোসেন (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।