বদলগাছীতে গাছে খেলতে গিয়ে ৩ বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু
নওগাঁর বদলগাছীতে পুকুরের পানিতে হেলে পড়া গাছে খেলতে গিয়ে পানিতে পড়ে ৩ বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার বালুভরা ইউপির ইদ্রাকপুর গ্রামের রতনের ৩ বছরের পুত্র সন্তান রাইয়ান বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পুকুর পাড়ে যায়। এ সময় বাহিরে কেউ ছিল না। রাইয়ান পুকুরে হেলে পড়া গাছে উঠার চেষ্টা করে। পারার অনেক শিশু ঐ গাছের উপর উঠে খেলার চেষ্টা করে। রইয়ান ঐ গাছে থেকে মানিতে পড়ে মারা যায়।
এ সময় রতনের ফুফু দেখতে পায় রাইয়ান পানিতে ভাসছে। তার চিৎকারে সবাই ছুটে এসে রাইয়ানকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করে। স্থানীয় লোকজন জানায় শিশুটি পাড়া প্রতিবেশী সকলের সাথে কথা বলত তাই কেউ ভুলতে পারছে না । থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।