বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন পরে নাটোরে প্রায় আট হাজার নতুন ভোটার

নাটোর প্রতিনিধি ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন
জাতীয় সংসদ নির্বাচন পরে নাটোরে প্রায় আট হাজার নতুন ভোটার

জাতীয় সংসদ নির্বাচনের পর আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলায় নতুন ভোটার হাল নাগাদ  করা হয়েছে। এতে গত ৬ মাসে জেলায় ৭ হাজার ৯৫৩ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।


নতুন তালিকা অনুযায়ী বর্তমানে জেলার মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৪ হাজার ৯৬১ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৮০ হাজার ২৯০ জন, পুরুষ ৭ লাখ ৭৪ হাজার ৮৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ১৭ জন। 


জেলা নির্বাচন কার্য্যলয় এর তথ্যমতে জেলার ৭ টি উপজেলার ৫২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৪৩ হাজার ৩১১ জন এবং ৮টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২হাজার ৯১৪ জন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে মোট ভোটার সংখ্যা ছিলো ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৭৬ হাজার ৫০৪ জন, পুরুষ ৭ লাখ ৭০হাজার ৬৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ১৭ জন।


জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে জেলার মোট ৬০২টি ভোট কেন্দ্র পুনঃবিন্যাস করা হলেও সংখ্যার পরিবর্তন হয়নি।