লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ বৃক্ষ বিতরণ
পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে ফলজ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মোহনপুর উপজেলার ধোরশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে ও বিদ্যালয় সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০০ টি ফলজ গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোরশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুচিত্রা প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন লংকা বাংলা ফাইন্যান্সের রাজশাহী শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আনোয়ার সাদাত, ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার রনি ইসলামসহ শাখার অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।