বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের শপথগ্রহণ

কেশরহাট প্রতিনিধি ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন
কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের শপথগ্রহণ

মোহনপুরের প্রধান বাণিজ্যকেন্দ্র কেশরহাট  বণিক সমবায় সমিতির (নিবন্ধন নং-১৬৪২) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধায় কেশরহাট ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান।


অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, সহ-সভাপতি এনামুল হক, কোষাধ্যক্ষ মাহাবুব আলম, দপ্তর সম্পাদক মামুন-অর-রশিদ, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম তুহিন এবং কার্যনির্বাহী সদস্য মকলেছুর ও খোন্দকার হাফিজুর রহমান শপথগ্রহণ করেন। উল্লেখ্য, নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থীরাই এ শপথ গ্রহণ করেন। 


অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনার প্রভাষক খুশবর রহমান, প্রিজাইডিং অফিসার আমজাদ হোসেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ওসমান আলী ও খালেদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা উসমান আলী বিগত কমিটির আয়- ব্যায়ের হিসাব প্রকাশ করেন।