বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন
রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে নাটোর হয়ে যাওয়া আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। হঠাৎ করে শ্রমিকরা বাস বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।


শুক্রবার (০৪ আগস্ট) সকাল ৬টা থেকে নাটোর জেলার ওপর দিয়ে অন্য গন্তব্যে যাতায়াত করা রাজশাহীর বাস বন্ধ আছে।


দুপুর আড়াইটা পর্যন্ত বাস চলাচল বন্ধ আছে। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক আছে। টার্মিনালে এসে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।  এই বাসগুলো নাটোর হয়ে রংপুর ও খুলনা বিভাগে যাওয়া আসা করে। নাটোরে বন্ধ করে দেয়ায় রাজশাহীর বাসগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে।


শামিম নামের একজন বাস শ্রমিক বলেন, নাটোরের বাস শ্রমিকরা বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাজশাহী-দর্শনা বাসের যাত্রী নামিয়ে ওদের (নাটোরের) গাড়িতে পাঠিয়ে গাড়ি আটকে রেখেছিল। এ ঘটনার জেরে বাস চলাচল বন্ধ আছে। 


রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ আছে। যেসব বাসগুলো নাটোরের ওপর দিয়ে যায়, সে বাসগুলো বন্ধ করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করা হবে।


নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করলে নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেয়া হয়।


এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ আছে। তবে ঢাকাসহ অন্য যায়গার বাস চলাচল স্বাভাবিক আছে।