শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬

নগরীতে দুই মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:২২ অপরাহ্ন
নগরীতে দুই মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়ারি গ্রেপ্তার করেছে। এসময় অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে মো. মিজান (৩৩) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে মিজান এবং আসাম কলোনী (রবের মোড়) গ্রামের মো. জসিমের ছেলে মো: সজিব হোসেন জেমি (২৭)-কে গ্রেপ্তার করে। এ সময় আসামি মিজানের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ও ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আসামি সজিবের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি জুয়া/বেটিং অ্যাপসসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সজিব দীর্ঘদিন যাবৎ মিজানের সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।


উল্লেখ্য, আসামি মিজান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৬টি মাদক ও ৫টি পেনাল কোড আইনে মোট ১১টি মামলার তথ্য পাওয়া যায়। এসকল মামলায় তাকে যথাক্রমে ১৫ এপ্রিল, ২০২৫; ০৭ অক্টোবর ২০২০; ২১ সেপ্টেম্বর ২০১৯; ২৪ জুন ২০১৮;  ফেব্রুয়ারি ২০১৮; ০১ জুন ২০১৪; ১৪ নভেম্বর ২০০৮; ২৫ জানুয়ারি ২০১৫; ১৬ মার্চ ২০১১; ১৯ জুলাই ২০০৯ এবং ২৪ আগস্ট ২০২১ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া গ্রেপ্তারকৃত অপর আসামির বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ১টি মাদক ও চন্দ্রিমা থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এসকল মামলায় তাকে ১০ জুন ২০২২ এবং ২৯ এপ্রিল ২০২১ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।


আসামি মিজান ও সজিবের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া, আসামি সজিবের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।