রাজশাহীতে আইএইচটি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আই.এইচ.টি, রাজশাহীর উদ্যোগে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আইএইচটি’র অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
এতে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি জনাব মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, আইএইচটির নবীন শিক্ষার্থীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করে দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কৃীত শিক্ষার্থীদের সাফল্য অন্যদের অনুপ্রেরণা জোগাবে। দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. মোফাখখারুল ইসলাম, আইএইচটি রাজশাহীর অধ্যক্ষ ডা. মোঃ মির্জা ওয়াসি পারভেজ, ড্যাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. মোঃ মনোয়ার তারিক সাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির, এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. দবির উদ্দীন তুষার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএইচটি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব অসীম কুমার ঘোষ, ছাত্রদল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, মোঃ সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির হোসেন অন্তর, এম-ট্যাব আঞ্চলিক জেলা কমিটি রাজশাহীর সভাপতি মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক মো. মিনহাজুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে আই.এইচ.টি’র শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।