শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন

সংবাদ বিজ্ঞপ্তি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৫ অপরাহ্ন
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। 


মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।