নগরীতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; এসকাফ সিরাপ, মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া এলাকার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মো: জয়নাল আবেদীনের ছেলে মো রনি শেখ (২৬)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রনিকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ০১ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। আসামি রনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ১টি ও আরএমপির বিভিন্ন থানায় ৫টি সহ মোট ৬টি মাদক মামলা রয়েছে।
এছাড়াও কাটাখালী থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক পৌনে ১টার দিকে নওদাপাড়া মো: আ: সালামের ছেলে মো: রুস্তম আলী (৪০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রুস্তমকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামি রুস্তম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মতিহার ও কাটাখালী থানায় পৃথক ২টি মামলা রয়েছে।
অপরদিকে বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক ২টার দিকে শিল্পীপাড়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে সুজানগর শিল্পীপাড়া গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মো: জহুরুল ওরফে জনি (৩৯)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে বোয়ালিয়া থানা পুলিশ গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া ৯টার দিকে খড়বোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে কেদুরমোড় গ্রামের মৃত শাজাহানের ছেলে মো: সোহেল (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।