চলনবিলে পোনা মাছ অবমুক্ত
নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঝালি পাগলী পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত এবং ২০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির উদ্যোগে আগপাড়া বন্দর উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি মো. আল আসাদ বিন সাঈদ।
কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া ঝালি পাগলী পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন তুলে দেওয়া হয়। পরে চলনবিলে পোনা মাছ অবমুক্ত করা হয়। একই সঙ্গে আগপাড়া বন্দর উচ্চবিদ্যালয় ও কলেজের ২০০ শিক্ষার্থীর মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, উপদেষ্টা মীর আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম চঞ্চল, মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ফরিদ হোসেন, সদস্য মো. ফজলুল হক, শামসুল ইসলাম, এম এ সেলিম, হুমায়ূন আহমেদ, মাহবুব হোসেন, মোহাম্মদ আকরাম হোসেন, অ্যাডভোকেট বাকি বিল্লাহ্ রশীদি প্রমুখ।