বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আবৃত্তি, সঙ্গীত ও আলোচনায় ঈশ্বরদীতে নজরুল বর্ষ উদযাপন

ঈশ্বরদী প্রতিনিধি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
আবৃত্তি, সঙ্গীত ও আলোচনায় ঈশ্বরদীতে নজরুল বর্ষ উদযাপন

আবৃত্তি, নজরুল সঙ্গীত ও আলোচনার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এ উপলক্ষ্যে আইডিইবি মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএসআরআই এর বিজ্ঞানী ড. কুয়াশা মাহমুদ, ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, সরকারি এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক শাহীন, পরিষদের সাধারণ সম্পাদক এস. আলমগীর, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, নির্বাহী সদস্য আশিকুর রহমান লুলু, সদস্য অধ্যাপক হাসানুজ্জামান, মাহাবুবুল হক দুদু, সাইফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন ও বাংলা বিভাগের প্রধান ড. মীর হুমায়ুন কবীর বিপ্লবসহ কবি, সাহিত্যিক, সাংবাদিক ও পরিষদের সদস্যবৃন্দ।


অনুষ্ঠানে নজরুলের কবিতা থেকে আবৃত্তি করেন আলমগীরুল নিউটন, মো: আরিফুর রহমান, নুরুল ইসলাম বাবলু, আদু বালা শীল, জাহিদ রিপন, অলোক মজুমদার, পরিতোষ কুমার পাল, শফিকুল ইসলাম সবুজ, ড. কুয়াশা মাহমুদ, পিয়াল আকবর, মোজাম্মেল হোসেন মিঠু ও রমজান আলী। নজরুল সঙ্গীত পরিবেশন করেন এস.আলমগীর, মো. আসাদুজ্জামান বকুল, মো. মাসুদ রানা, মো. আশাদুল হক, মো. শাহীন উদ্দীন, মো. জহুরুল হক ও মো. আব্দুস সাত্তার। নজরুল বর্ষের এ আয়োজনে কবি রমজান আলী রচিত উপন্যাস ‘বেলা শেষে দেখা’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। বিভিন্ন পর্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আতাউর রহমান বাবলু, আলমগীরুল নিউটন, আব্দুস সাত্তার ও শাহীন উদ্দিন।