বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রমজান আলীর ‘বেলা শেষে দেখা’ উপন্যাসের মোড়ক উন্মোচন

ঈশ্বরদী প্রতিনিধি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
রমজান আলীর ‘বেলা শেষে দেখা’ উপন্যাসের মোড়ক উন্মোচন

ঈশ্বরদীর অন্যতম কবি রমজান আলী রচিত ‘বেলা শেষে দেখা’ নামক নতুন উপন্যাস গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। 


শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে ঈশ্বরদীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইটির প্রকাশক কারুপ্রকাশ এর স্বত্বাধিকারী ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষক সালেক শিবলু। পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনুর সভাপতিত্বে বইটি সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন কবি ও লেখক রমজান আলী।


এসময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন ও বাংলা বিভাগের প্রধান ড. মীর হুমায়ুন কবীর বিপ্লব, বিএসআরআই এর বিজ্ঞানী ড. কুয়াশা মাহমুদ, ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, সরকারি এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক শাহীন, পরিষদের সাধারণ সম্পাদক এস. আলমগীর, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, নির্বাহী সদস্য আশিকুর রহমান লুলু, সদস্য অধ্যাপক হাসানুজ্জামান প্রমুখ।