বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

ঈশ্বরদীতে চলন্ত মোটর সাইকেলে নারীর শরীরে হাত, দুর্ঘটনায় আহত ৫ : তিন বখাটে গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
ঈশ্বরদীতে চলন্ত মোটর সাইকেলে নারীর শরীরে হাত, দুর্ঘটনায় আহত ৫ : তিন বখাটে গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে চলন্ত মোটর সাইকেল থেকে আরেক মোটর সাইকেলের আরোহী এক নারীর শরীরে হাত দিয়ে যৌন নির্যাতন করার সময় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন নারী ও শিশুসহ ৫জন। এ ঘটনায় অভিযুক্ত তিন বখাটেকে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। 


শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া এলাকার আওতাপাড়া নূরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে নূরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলে থাকা তিন বখাটে যুবকের একজন চলন্ত অবস্থায় ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। এতে দুই মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে শিশুসহ পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার আকস্মিকতায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তিন যুবককে আটক করে গণধোলাই দেয়। তবে তাদের নাম বা পরিচয় জানাতে পারেননি স্থানীয়রা। 


ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় তিন যুবককে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধরে মারপিট করে ছেড়ে দিয়েছে বলে শুনেছি। তবে তাদের থানায় সোপর্দ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতো। এর পরও যদি কেউ এ বিষয়ে অভিযোগ দেন তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।