বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

গোমস্তাপুরে ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
গোমস্তাপুরে ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। 


শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান প্রধান অতিথি থেকে এগুলো বিতরন করেন। উপজেলা সভাকক্ষে স্থানীয় প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রধান শিক্ষক ইলিয়াস আলী ও ইয়াসমিন সুলতানা সীমাসহ অন্যরা। পরে গোমস্তাপুর উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একটি করে ফুটবল তুলে দেয়া দেন অতিথিরা।

#