রবিবার, সেপ্টেম্বর ০৬, ২০২৬

সমকালীন প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর নৈতিক শিক্ষা ও সুশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
সমকালীন প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর নৈতিক শিক্ষা ও সুশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সমকালীন প্রেক্ষাপটে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নৈতিক শিক্ষা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে রাজশাহীতে ‘সমকালীন প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর নৈতিক শিক্ষা ও সুশাসন প্রসঙ্গ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি আলী হাসান উসামা।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম মহানবী (সা.)-এর নৈতিক আদর্শ ও সুশাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন, মাওলানা আবুল কাশেম ফারুকী ও চিকিৎসক ডা. রেজাউল করিম।


অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন সমন্বিত পেশাজীবী পরিষদের সভাপতি প্রফেসর ড. নিজাম উদ্দিন।


সেমিনারটি সঞ্চালনা করেন মাওলানা রুহুল আমিন ও ফজলুল হক তুহিন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সমন্বিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিজুল হক।


সেমিনারে বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে নৈতিকতা, ন্যায়বিচার, মানবিকতা, জবাবদিহি ও সুশাসনের শিক্ষা গ্রহণ করে সমকালীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।