রবিবার, সেপ্টেম্বর ০৬, ২০২৬

রাবিতে নাট্য নির্দেশনা সপ্তাহ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৭ অপরাহ্ন
রাবিতে নাট্য নির্দেশনা সপ্তাহ উদ্বোধন
উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম।

রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) নাট্যকলা বিভাগ আয়োজিত ওস্তাদ রবিউল হোসেন স্মরণে নাট্য নির্দেশনা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার বিকেলে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এই আয়োজনের উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম। এসময় বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. কৌশিক সরকারসহ প্রফেসর শাহরিয়ার হোসেন, প্রফেসর মীর মেহবুব আলম, ড. মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, এই সপ্তাহে সামি এম সাজিদের নির্দেশনায় বাদল সরকারের ‘হট্টমালার ওপারে’, মেফতাহুন নাহার ফুলের নির্দেশনায় তাহমিনা আহমেদ অনুদিত আর্থার মিলারের ‘দ্যা ক্রুসিবল’ ও সাদাক রহমানের নির্দেশনায় আলবার্ট কামু’র ‘মিসটেক’ মঞ্চস্থ হচ্ছে। নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর নির্দেশনা গ্রুপের কোর্সের অংশ হিসেবে এই নাট্য নির্দেশনা সপ্তাহের আয়োজন করা হয়েছে।