রবিবার, সেপ্টেম্বর ০৬, ২০২৬

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৭ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

রোববার (৬ সেপ্টেম্বর) আনুমানিক ৪:২৫ ঘটিকায় অত্র ব্যাটালিয়ন এর অধিনস্থ রাজাবাড়ী চেকপোস্টের আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানার রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে বাঁশবাগান থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল শুল্ক গুদাম, রাজশাহী জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


একই রাতে আনুমানিক ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ মাজারদিয়া বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানাধীন বুলনপুর নামক এলাকা আম বাগান থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল শুল্ক গুদাম, রাজশাহী জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


একই সময়ে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ  ইউসুফপুর ‍বিওপি’র আভিযানিক দল চারঘাট থানার চক মুক্তারপুর গ্রাম সংলগ্ন পদ্মা নদীর পাড় থেকে ২০ বোতল ভারতীয় জেডি মদ এবং ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


এছাড়াও ৫ সেপ্টেম্বর আনুমানিক ২২১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারঘাট বিওপি’র আভিযানিক দল চারঘাট থানার মুক্তারপুর এলাকার আমবাগান থেকে ৩৮২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।


এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।