সিংড়ায় যুবলীগ নেতা গ্রেফতার
নাটোরের সিংড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার শেরকোল-রাণীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোস্তফা বিন আরাফাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোস্তফা বিন আরাফাত উপজেলার রাণীনগর গ্রামের রিয়াদ মোস্তফা রতনের ছেলে। তিনি শেরকোল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোস্তফা বিন আরাফাতকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।