তানোরে টানা ভারি বর্ষণে গুচ্ছোগ্রামে এক হাঁটু পানি
রাজশাহীর তানোরে শনিবার দিবাগত এক রাতের টানা ভারি বর্ষণে গুচ্ছো গ্রামগুলোতে একহাঁটু পানিতে বিপাকে গুচ্ছোগ্রামে থাকা পরিবার । গত রাতের হঠাৎ এমন বৃষ্টিতে অসহায় দরিদ্র পরিবারগুলো গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নেয়। তানোর উপজেলার নিচু এলাকার ধানের জমিতে তৈরি করা গুচ্ছ গ্রামগুলোর প্রায় প্রতিটি ঘরেই পানি ঢুকে পড়েছে। ফলে, ক্ষতিগ্রস্ত হয়েছে গুচ্ছো গ্রামে বসবাসরত দরিদ্র শ্রেণির পরিবারগুলো।
সরেজমিনে রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে কোয়েল উত্তরপাড়া গুচ্ছোগ্রামে গিয়ে দেখা গেছে, প্রায় ২০ টি বাড়ির সবগুলো ঘরেই পানি ঢুকে পড়েছে এবং চার পার্শ্বে থৈ থৈ করছে পানি। বসবাসরত দরিদ্র পরিবার গুলো গ্রামের উচু এলাকার মানুষের বাড়িতে ও উঠানে আশ্রয় নিয়েছেন। আবুল কাশেম নামের এক ব্যক্তি বলেন, রাতের হঠাৎ প্রচুর বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকতে শুরু করে পানি। তাড়াহুড়ো করে সবাই বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিই।
তিনি বলেন, নিচু এলাকা হওয়ায় একটু বৃষ্টি হলেই চার পাশে পানি জমে যায়- আর ভারি বৃষ্টি হলে পানি ঘরে ঢুকে পড়ে। আব্দুল জব্বার জানান, গুচ্ছো গ্রাম গুলো নিচু এলাকার ধানি জমিতে তৈরি করায় প্রতিবছরই বর্ষার সময় পানি উঠে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে দরিদ্র শ্রেণির মানুষ গুলোকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সহায় সম্বলহীন দরিদ্র এই পরিবারগুলো চরম কষ্টের মধ্যে পড়েছেন। সরকারি ভাবে সহায়তা করার দাবি জানিয়েছেন তারা।
তানোর উপজেলার পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ১ নং ওয়ার্ড মেম্বার মফিজ উদ্দিনকে পাঠিয়েছিলাম। বর্তমানে গুচ্ছো গ্রামের ঘরগুলো থেকে তারা গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কয়েকদিন সময় লাগবে তাদের গুচ্ছো গ্রামের ঘরে ফিরতে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পিআইও কে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সরকারি সহায়তা প্রদান করা জরুরি হয়ে পড়েছে। অন্য এলাকার ঘরে পানি ঢুকে পড়ার কবর পাননি বলেও জানান তিনি।
তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, কোয়েল উত্তরপাড়া আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামের বাড়ি গুলোতে পানি ঢোকার খবর পেয়েছি সরকারিভাবে সহায়তা করা হবে বলে জানান তিনি।