বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড

সিংড়া প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০ অপরাহ্ন
সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় হাটসিংড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে সরকারি সার অবৈধভাবে বিক্রির প্রমাণ পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৫ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযানটি পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। 


এ সময় তিনি সরকারি সার নির্ধারিত নিয়মে বিতরণ ও বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করেন এবং অবৈধভাবে সার বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান।