বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাটোরে ৪ মাদকাসক্তের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
নাটোরে ৪ মাদকাসক্তের কারাদণ্ড

জেলার বড়াইগ্রাম উপজেলায় চার মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 


সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস কারাদণ্ডাদেশ প্রদান করেন। 


দন্ডপ্রাপ্তরা হলেন জেলার বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সোহান আহমেদ (২২), জলন্দা গ্রামের জমসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও আব্দুস সামাদের ছেলে সাগর আহমেদ (২৮) এবং হারোয়া গ্রামের জমসেদ আলীর ছেলে শাকিল রানা (২২)। 


এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 


ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুসারে মাদকাসক্ত সোহান আহমেদকে ছয়মাস ও শাকিল রানাকে তিনমাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্যদিকে, মাদকাসক্ত জাহিদুল ইসলাম ও সাগর আহমেদ- উভয়কে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 


তিনি জানান, কারাদণ্ডাদেশ প্রাপ্ত চারজনকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।