বাঘায় দুর্বার মিনি ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলার উদ্বোধন
রাজশাহীর বাঘায় দুর্বার মিনি ফুটবল চ্যাম্পিয়ন শিপ খেলার উদ্বোধন করেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাজুবাঘা নতুন পাড়া জামের মসজিদ মাঠে এই খেলার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় চকরাজাপুর ফুটবল একাদশ ও বাঘা যুব ক্লাব ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। চকরাজাপুর ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করেন বাঘা যুব ক্লাব ফুটবল একাদশ। দলের পক্ষে গোল করেন রকি আহম্মেদ ও মিলন আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল ইসলাম। প্রধান আতিথি ছিলেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকুল। বক্তব্য রাখেন বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তছিকুল ইসলাম, সাংবাদিক লালন উদ্দীন, প্রভাষক সোহেল রানা সুইট, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মাদককে না বলি থেলার মাঠে ফিরে আসি এই শ্লোগান সামনে রেখে খেলার উদ্বোধন করা হয়।