চারঘাটে দেশীয় চোলাই মদ ৩০ লিটারসহ একজন গ্রেফতার
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ ৩০ লিটারসহ একজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় উপপরিদর্শক এস আই আব্দুল গনি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (৭ সেপ্টেম্বর ) সকালে খোর্দো গোবিন্দপুর নিতাইসাহা লিটন মিষ্টান্ন ভান্ডার ও কনফেকশনারির সামনে পাকা রাস্তার উপর থেকে জারমান হোসেন (৫৫) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি বাঘা থানার হাবাসপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিন মন্ডলের ছেলে। আসামি জারমান ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে গতিরোধ করে ভ্যানের উপর রাখা একটি প্লাস্টিক ব্যাগের ভেতরে দেশীয় অবৈধ ৩০ লিটার চোলাই মদ সহ তাকে গ্রেফতার করে।
এই ব্যাপারে মডেল থানার ওসি মাহাবুবুর বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।