শিবগঞ্জে চকের নদীতে গোসলে নেমে কিশোরের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চকের নদীতে গোসল করতে গিয়ে ইউসুফ (১৩) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পরে তার মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
নিহত ইউসুফ হলো দূর্লভপুর ইউনিয়নের দাদন চক গ্রামের পলাশের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে , মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইউসুফ আলি (১৩) চকের নদীতে দাদনচক ঘাট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এ সময় এলাকাবাসী ওই ঘাটে নদীতে অনেক খোঁজাখুজির করে প্রায় তিন ঘণ্টা পর বিকাল সাড়ে তিনটার দিকে তার মরদেহ পাওয়া যায়। ঘটনাটি নিশ্চিত করেন ৯নং দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম।