বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চেম্বার ভবনে এন্ট্রি-ডাম্পিং বিষয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন
চেম্বার ভবনে এন্ট্রি-ডাম্পিং বিষয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন কর্তৃক সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রমের অংশ হিসেবে এন্ট্রি-ডাম্পিং বিষয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। 


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চেম্বার মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) নাসির-উদ-দৌলা। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি হাসেন আলী। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন আব্দুল লতিফ, উপ-প্রধান, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুক্ত বাজার অর্থনীতির ফলে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পেলে ও দেশীয় শিল্পকে অন্যান্য প্রতিযোগিতা থেকে সুরক্ষার জন্য আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা এর নিয়ম অনুযায়ী এন্টি-ডাম্পিং, কাউন্টার ভেইলিং ও সেইফ গার্ড মেজার্সের মতো বাণিজ্য প্রতি বিধান ব্যবস্থা গ্রহণ করা হয়। 


তিনি আরো বলেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী এসব বিষয়ে তদন্ত, দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, শুল্কনীতি ও বাণিজ্য চুক্তি পর্যালোচনা, রপ্তানী বৃদ্ধি, ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বৈদেশিক বাণিজ্য-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে থাকে। 


সেমিনারে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী; কাজী শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট, রাজশাহী এবং মোঃ শামসুর রহমান শান্তুন, সিনিয়র সহ-সভাপতি রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সেমিনারে সভাপতিত্ব করেন মোঃ হাসেন আলী। সেমিনারটি সঞ্চালনা করেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনারের সদস্য মোঃ এনামুল হক (যুগ্ম সচিব)।


এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ মোঃ তৌহিদ হাসান, মোঃ রেজাউল করিম, শাহ মোঃ মইনুল হোসেন, মোঃ হাসিবুল আলম, মোঃ ইমাম মেহেদী, আহসান হাবীব, ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান, মোঃ তাসনিম হোসেন, মোঃ রুহুল আমীন, মোঃ গোলাম সাকলাইন, মোঃ মোবাশ্বের আলী, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আমিনুল ইসলাম এস.এম আহসান হাবীব। আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ীগণ। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি মোঃ বাক্কার আলী, মাসুদুর রহমান রিংকু এবং বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সহ-সভাপতি হাজী মোঃ আব্দুল মালেক, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) এর সভাপতি কাসেম রিজভী (গানু) প্রমুখ।