পার্বতীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
দিনাজপুরের পার্বতীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পার্বতীপুরে এই অভিযানের উদ্বোধন করা হয়।
জানা গেছে, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের পার্বতীপুরে পরিস্কার পরিছন্নতা অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন ও পার্বতীপুর পৌরসভা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।