রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

বড়াইগ্রামে তিন মাস ব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

বড়াইগ্রাম প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন
বড়াইগ্রামে তিন মাস ব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তিন মাস ব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শনিবার (১২  সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে বড়ইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌর প্রশাসনের যেীথ উদ্যোগে বনপাড়া পৌর অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি কর্তৃক ভিডিও কনফারেন্সে উক্ত অভিযান উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারপর বনপাড়া পৌর শহরে গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মলয় কুমার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, বনপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীন, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন,


নাটোর জেলা বিএনপির সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, এলাকার রাজনৈতিক নেতৃবর্গ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজনেরা। র‌্যালি শেষে এসব কর্মকর্তা ও নেতৃবর্গের উপস্থিতিতে পৌর শহরের বিভিন্ন স্থানে আবর্জনা পরিষ্কার ও মশক নিধনের ঔষুধ স্প্রে করা হয়।