বাগমারায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
রাজশাহীর বাগমারায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল নয়’টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী তারেক রহমান এম.পি'র সঙ্গে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাগমারা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, ঈমাম, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী’র আনুষ্ঠানিক উদ্বোধনের পর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে "ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন" এই প্রতিপাদ্যে উক্ত কার্যক্রম আরম্ভ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি রাশেদুল হক ফিরোজ, সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা প্রশাসন, তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌনসভার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় বক্তারা উল্লেখ করেন, স্কুল, কলেজ, অফিস আদালত, বাড়ীর আশপাশ সহ চারিদিকে সপ্তাহে প্রতি শনিবার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।