বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

৫ হাজার কোটি টাকার সিএমএসএমই তহবিলে রাকাব

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন
৫ হাজার কোটি টাকার সিএমএসএমই তহবিলে রাকাব
সিএমএসএমই তহবিলে রাকাবের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের কম সুদে ঋণ সহায়তা দিতে ৫ হাজার কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।


রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


চুক্তির আওতায় চলতি মূলধনের সংকটে থাকা কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে চলতি মূলধন ও ঋণ সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হবে।


বাংলাদেশ ব্যাংক ও রাকাব সূত্রে জানানো হয়, অনেক সিএমএসএমই প্রতিষ্ঠান পর্যাপ্ত চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ সহায়তা পেলে এসব প্রতিষ্ঠানের ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা এবং উৎপাদন ও সেবা কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।


এ অর্থায়নের ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


চুক্তির মাধ্যমে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের অর্থায়নের ক্ষেত্রে রাকাবের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।