বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন
রাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

রাজশাহী পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বারো রাস্তার মোড়ের ছোটবনগ্রাম নেক্সাস চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন-সিগনেচার ক্রপ সাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ওসমান গনি। সভায় বিশেষ অতিথি ছিলেন-  যমুনা ক্রপ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল ইসলাম।


সভায় সকল সম্মানিত সদস্যের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাত এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ এস. এম. মাহফুজ সোবহানকে (আদিল),  সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হিমালয় এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এগ্রো ফেন্স লিমিটেডেরব্যবস্থাপনা পরিচালক মো শামসুল আলম। 


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সমন্বয়ক মো. শাহাদুল ইসলাম ফিরোজ,ব্যবস্থাপনা পরিচালক, গ্রীনফিল্ড এগ্রোভেট লিমিটেড, সহ-সভাপতি মো. সেরাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক, এন এস এগ্রোকেমিক্যালস, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, রিজেন্ট এগ্রো কেয়ার, কোষাধ্যক্ষ হিসেবে আব্দুল মালেক, ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা এগ্রো কেমিক্যাল। প্রচার সম্পাদক হিসেবে আছেন- মো. নাসিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, রাজা করপোরেশন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন মো: নজিরুল ইসলাম, গুড লাক এগ্রো কেয়ার। নির্বাচিত সভাপতি বলেন রাজশাহীতে সকল বৈধ বালাইনাশক কোম্পানির স্বার্থরক্ষা, ভেজালমুক্ত বালাইনাশক নিশ্চিত করন এবং কৃষকদের সেবায় আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো, ইনশাল্লাহ।#