পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর বিশ্ব পর্যটন দিবস পালিত
নওগাঁর বদলগাছী বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্ত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর আয়োজিত বিশ্ব পর্যটন দিবস উদযাপনে র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) প্রথমে সকাল ১০ টায় জাদুঘর চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন সময়ে উদ্ধারকৃত প্রত্ন সামগ্রী সাজিয়ে প্রদর্শনী প্রদর্শন করা হয়। সেখানে লোক সাংস্কৃতির উপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জাদুঘর সভা কক্ষে বাংলাদেশের পর্যটনে প্রত্নতত্ত্বের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন প্রধান বক্তা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান, রাজশাহী বিশ্ব বিকদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাজু সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, কাষ্টোডিয়ান ফজলুল করিম আর্জু। শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ী কাষ্টোডিয়ান শাওলী তালুকদার, মহাস্থান জাদুঘর কাষ্টোডিয়ান রাজিয়া সুলতানা, প্রমুখ।#