বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

স্থানীয় দাবা প্রতিযোগিতায় সিনিয়রে চ্যাম্পিয়ন মাহফুজুর রহমান সাইফ

নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন
স্থানীয় দাবা প্রতিযোগিতায় সিনিয়রে চ্যাম্পিয়ন মাহফুজুর রহমান সাইফ

রাজশাহীতে স্থানীয় দাবা প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে সর্বোচ্চ ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মো. মাহফুজুর রহমান সাইফ। বালক বিভাগে মো. ফারাবী এবং মহিলা বিভাগে জান্নাতুল ফেরদৌসী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।


রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ স্থানীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মোট ৩৪ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।


সিনিয়র বিভাগে মাহফুজুর রহমান সাইফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মো. আনোয়ার হোসেন রানারআপ, মো. বেলাল হোসেন তৃতীয়, এসএম ওবায়দা নিপুন চতুর্থ এবং এস এম কোতায়বা বিপ্লব পঞ্চম স্থান অর্জন করেন।


প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী পাঁচজন খেলোয়াড় আগামী ১ থেকে ৪ অক্টোবর দিনাজপুরে অনুষ্ঠিতব্য ৫০তম জাতীয় দাবা প্রতিযোগিতা-২০২৬-এর আঞ্চলিক জোন-৪ (রাজশাহী ও রংপুর বিভাগ) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। দলটির ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রাজশাহী জেলা দাবা সমিতির সাবেক সভাপতি শেখ মনিরুল ইসলাম আলমগীর।


এদিকে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌসী আগামী ৩ থেকে ১১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৪তম জাতীয় দাবা প্রতিযোগিতা-২০২৬-এ রাজশাহীর হয়ে অংশগ্রহণ করবেন।


আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে দাবা খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য খেলোয়াড় বাছাইয়ের উদ্দেশ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।