বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সান্তাহার রেলওয়ে জংশনে ফুট ওভারব্রিজ উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন
সান্তাহার রেলওয়ে জংশনে ফুট ওভারব্রিজ উদ্বোধন

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনে নবনির্মিত ফুট ওভারব্রিজ উদ্বোধন করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সান্তাহার রেলওয়ে জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নবনির্মিত ফুট ওভারব্রিজের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার

।

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার মোছা. খাদিজা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সান্তাহার রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (কমার্শিয়াল) মো. হাবিবুর রহমান।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু।


এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, দিলদার আলম জুয়েল, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কর্মকার, শাহাজাহান আলম স্বপন, পৌর যুবদলের ১ নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এ এইচ এম মুক্তা এবং পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান সোহেল সহ উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।


অনুষ্ঠানে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মহিত তালুকদার বলেন, “সান্তাহার একটি ব্যাপক সম্ভাবনাময় স্থান। সবাই মিলে সঠিকভাবে কাজ করলে সান্তাহার উত্তরবঙ্গের উন্নয়নের রোল মডেল হিসাবে গণ্য হবে।”