শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে শিশু নিহত
শিবগঞ্জ পাওয়ার টিলাওে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু হলো শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে জগন্নাথ কর্মকার (৫)। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল নয় টার দিকে চামা বাজার এলাকায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল নয়টার দিকে কানসাট হতে বিনোদপুর গামী একটি পাটবোঝাই পাওয়ার টিলার কানসাট চামা বাজার এলাকায় বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাটবোঝাই পাওয়ার টিলারটি সড়কের পাশে উল্টে গেলে পাশে দাঁড়িয়ে থাকা শিশু জগন্নাথ কর্মকার চাপা পড়ে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কললে দায়িত্বরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রতুল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাওয়ার টিলারটি জব্দের চেষ্টা চলছে।