মোহনপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রাজশাহীর মোহনপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, ভারপ্রাপ্ত (ওসি) মিজানুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাঃ মোঃ রাকিবুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা রকিব হাসান, শিক্ষা অফিসার (প্রাথমিক) লায়লা আরজুমান্দ, শিক্ষা অফিসার (মাধ্যমিক) এস এম মাহমুদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, প্যানেল চেয়ারম্যান ধুরইল ইউনিয়ন জাহাঙ্গীর আলম,ঘাসিগ্রাম ইউনিয়ন আমিনুল ইসলাম, মৌগাছি মেজর আলী বিশ্বাস, জাহানাবাদ ইউনিয়ন আব্দুর রশিদ, মোহনপুর মডেল প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগর, মোহনপুর প্রেসক্লাব সম্পাদক রাসেল সেকার, কেন্দ্রীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ শিক্ষক প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, গ্রাম আদালত, সুতিজাল দিয়ে রেনুপোনা নিধন বন্ধ, ডেঙ্গু পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরানো, অনলাইন জুয়া, উঠান বৈঠক, সামাজিক নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারি প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বয় ঘটলে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।”
সভা শেষে আগামী মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।