বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পররাষ্ট্র ও কুটনীতিতে জনমতামত বিষয়ে পরামর্শ সভা

নিজস্ব প্রতিবেদক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন
পররাষ্ট্র ও কুটনীতিতে জনমতামত বিষয়ে পরামর্শ সভা

রাজশাহীতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও সৃজনশীল কুটনীতিতে জনসম্পৃক্ততা ও মতামতের ভিত্তিতে নীতি বাস্তবায়নের প্রতি গুরুত্ব দিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। লেডিস অর্গানাইজেশান ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস্) রাজশাহী এ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করে। 


 সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী নগরীর কাজীহাটা এনজিও ফোরাম মিলনায়তনে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট’র (বিইআই) আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। কর্মশালা পরিচালনা করেন বিইআই কর্মকর্তা ইফতেখার হোসাইন। 


সাবেক রাষ্টদূত এম হুমায়ুন কবির  বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও সৃজনশীল কুটনীতিতে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পেশাজীবিদের সম্পৃক্ততা ও মতামতের আলোকে নীতি বাস্তবায়নের গুরুত্বরোপ করেন। এছাড়া বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর আয়োজনে বাংলাদেশে সৃজনশীল কুটনীতি গবেষণা ও নীতি ভিত্তিক কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত পেশাজীবিদের মতামত গ্রহন করেন।


এসময় রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর দীপকেন্দ্র নাথ রায়, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকবারুল হাসান মিল্লাত, বিবি হিন্দু একাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার, লফসের নির্বাহী পরিচালক সাবেক কাউন্সিলর শাহনাজ পারভিন লাকিসহ শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, এনজিওকর্মীসহ সুশীল সমাজের একাংশ উপস্থিত ছিলেন।