পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
জলবায়ু পরিবর্তন,পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরি শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশের অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় প্রশিক্ষণে গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেশনে মানবাধিকার, পরিবেশগত মানবাধিকার, রাজশাহীর পরিবেশগত অবক্ষয় ও তা সমাধানে করণীয়, জলবায়ু পরিবর্তন, পরিবশেগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরি, পরিবেশগত সাংবাদিকতার বিষয়সমূহ ও অনুসন্ধান সাংবাদিকতা বিষয়ে সেশন পরিচালিত হয়।
সেশন পরিচালনা করেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সহকারি অধ্যাপক আবুজার, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, প্রকল্প কো-অর্ডিনেটর রুহুল আমিন ।
সংবাদকর্মীরা রাজশাহী অঞ্চলের পরিবেশগত মানবাধিকার লংঘনের বিষয়গুলো তুলে আনেন ও নিজ নিজ জায়গা থেকে করণীয় বিষয়ে তথ্য উপস্থাপন করেন। প্রশিক্ষণটিতে টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, এরিয়া অফিসার তুহিন ইসলাম , মাকসুদা খানম ও আবু ইউসুফ কো-ফেসিলেটেটর হিসেবে উপস্থিত ছিলেন।