বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

এক মিনিটে বিমান নামল ২৮ হাজার ফুট!

সোনার দেশ ডেস্ক ০৬ অক্টোবর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৬ অক্টোবর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
এক মিনিটে বিমান নামল ২৮ হাজার ফুট!
আয়ারল্যান্ড থেকে হিথ্রোয় জরুরি অবতরণ। ছবি: সংগৃহীত।

মাঝপথেই ভোলবদলা আয়ারল্যান্ডের আকাশে বিপদে পড়ে লন্ডনে ফিরে এল শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান। ওড়ার চার ঘণ্টা ৪৭ মিনিট পর বিমানটি আবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরেই জরুরি অবতরণ করে।


একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বোয়িং ৭৭৭ বিমানটি থেকে জরুরি বার্তা বা ‘৭৭০০ স্কোয়াউক কোড’ পাঠানোর পরই নিমেষে বিমানের উচ্চতা কমে ৯,০০০ ফুটে চলে আসে। সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, বিমানে বাতাসের চাপ বা ‘কেবিন প্রেসার’ হঠাৎ কমে গেলেই সাধারণত দ্রুত এত নিচে বিমান নামিয়ে আনা হয়।


প্রসঙ্গত, কয়েক দিন আগেই ফ্লাইদুবাইয়ের একটি বিমানেও এমনই এক নাটকীয় ঘটনা ঘটেছিল। গত ৩০ সেপ্টেম্বর তেল আবিবগামী বিমানটির সহকারী পাইলট আচমকা ছুরি নিয়ে প্রধান ক্যাপ্টেনের ওপর হামলা চালান। তারপর বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। যাত্রীদের সহায়তায় ওই হামলাকারীকে পরাস্ত করা সম্ভব হয়।


ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসিকতার প্রশংসা করে তাঁকে “সত্যিকারের নায়ক” বলে আখ্যা দিয়েছেন মোদি, নেতানিয়াহু ও ট্রাম্প। ১৭৪ জন যাত্রী নিয়ে বিমানটি শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।


তথ্যসূত্র: আজকাল অনলাইন