শান্তিতে নোবেল জয়ী নাভি পিল্লাইকে ইহুদিবিদ্বেষী আখ্যা দিল ইসরায়েল
চলতি বছর শান্তিতে নোবেল জয়ী দক্ষিণ আফ্রিকার বিচারপতি ও জাতিসংঘের সাবেক মানবাধিকার কমিশনার নাভি পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। শুক্রবার এক্স-এ এক পোস্টে এই আখ্যা দেওয়া হয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় এক্স- এ দেওয়া পোস্টে বলেছে, “নোবেল পুরস্কার কমিটি তাদের নৈতিক বিচারবোধ হারিয়েছে। তারা এমন একজন বিদ্বেষপরায়ণ ব্যক্তিকে তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে, যিনি একমাত্র ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে ‘ব্লাড লাইবেল’ (ইহুদিদের বিরুদ্ধে রক্তপিপাসু হওয়ার মিথ্যা ও বিদ্বেষপূর্ণ অপবাদ) বা মিথ্যা ও ঘৃণ্য অপবাদ তৈরি ও প্রচার করেই নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন।”
পোস্টে আরো বলা হয়েছে, নাভি পিল্লাই ‘ইহুদিদের দানব হিসেবে চিত্রিত করার’ প্রবণতাকে উস্কে দিয়েছেন।
নাভি পিল্লাই ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন’-এর নেতৃত্ব দিয়েছিলেন। কমিশন গত বছর জানিয়েছিলম ইসরায়েল গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে। আর এতেই তার বিরুদ্ধে চটে উঠেছিল ইসরায়েল।
তথ্যসূত্র: রাইজিংবিডি