প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ, উপাচার্য ও উপ-উপাচার্যদের অভিনন্দন
সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নার্গিস খাতুন। ক্রীড়া ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে পুরস্কার তুলে দেন।
নার্গিস খাতুনের এ অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, নার্গিস খাতুনের এই অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। তার এ সাফল্য ভবিষ্যতে আরও কৃতিত্ব অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য ও উপ-উপাচার্যরা।
সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ নার্গিস খাতুনকে এ পুরস্কার প্রদান করেছে।