রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

জাতীয় নারী শক্তির কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ০২:১৫ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ০২:১৫ অপরাহ্ন
জাতীয় নারী শক্তির কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
মনজিলা ঝুমা, ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তি বর্তমান কমিটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে আহ্বায়ক কমিটির (আংশিক) অনুমোদন দিয়েছে দলটি। এই কমিটির আহ্বায়ক হয়েছেন সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু।


রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নিচের আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হলো।

কমিটির অপর দুই জন হলেন সদস্য সচিব সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মূখ্য সংগঠক মনজিলা ঝুমা।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন