শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. ৩১ অক্টোবর ২০২৬ ০২:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. ৩১ অক্টোবর ২০২৬ ০২:০৩ অপরাহ্ন
রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান

আর্তমানবতার সেবায় নাটোরের গুরুদাসপুরে দুইজন ক্যান্সার রোগী, মেধাবী শিক্ষার্থী ও এক নারীর বিয়েতে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল রাশিদ-নিলু ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে ওই নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়ে এভাবেই মানবতার দৃষ্টান্ত হচ্ছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম। সেই ধারাবাহিকতায় গুরুদাসপুরে ক্যান্সার রোগী আশিক বিল্লাহ শিমুল (২৮), চাঁচকৈড় পুরানপাড়ার নূরে জান্নাত (১০) ও এসএসসিতে মানবিক বিভাগ থেকে রাজশাহী শিক্ষাবোর্ডে প্রথম হওয়া মেধাবী শিক্ষার্থী শাহাদাৎ হোসেনসহ শাহাপুরের এক নারীর বিয়ের জন্য আর্থিক অনুদান দিলো ফাউন্ডেশনটি।


সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. আমিরুল ইসলাম, উপদেষ্টা মো. শহীদুল ইসলাম ও মো. আব্দুল খালেক প্রেসক্লাবে উপস্থিত হয়ে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ ও উপদেষ্টা আবুল কালাম আজাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, আর্তমানবতার সেবার মধ্যে দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপবৃত্তি প্রদান, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান, তরুণ ও যুবসমাজকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহ প্রদান করে থাকে ফাউন্ডেশনটি। বর্তমানে কার্যক্রমও বৃদ্ধি পাচ্ছে।