মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬

নাটোরের লালপুরে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

নাটোর প্রতিনিধি ০২ নভেম্বর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০২ নভেম্বর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
নাটোরের লালপুরে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ী গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।


নিহত শিশুরা হলো আফিয়া খাতুন (২ বছর ), বাবা আনারুল ইসলাম। শিউলি আক্তার (আড়াই বছর), পিতা সিরাজুল ইসলাম। তারা সম্পর্কে চাচাতো ভাই- বোন।


সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা দেন।


লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে সংবাদে উল্লেখ রয়েছে।