ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সভা অনুষ্ঠিত
ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহীর সম্মানিত সকল আজীবন সদস্যগণের সমন্বয়ে ‘বার্ষিক সাধারণ সভা-২০২৬’ এবং ফাউন্ডেশন পরিচালিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও ফ্রি-হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯:৩০ মিনিটে ফাউন্ডেশন হাসপাতালের নিজস্ব ভবনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি মো. আব্দুল মান্নান।
দিনব্যাপী ফ্রি-হার্ট ক্যাম্পে প্রায় ৭০০ জন রোগীর বিনামূল্যে ডায়াবেটিস ও ইসিজি পরীক্ষা এবং মেডিসিনসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
৩৫০ জনের অধিক আজীবন সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ফাউন্ডেশন হাসপাতালের গত একবছরের কার্যক্রম ও অর্জনের বিবরণ এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের আর্থিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন যথাক্রমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন ও কোষাধ্যক্ষ মো. মনোয়ার হোসেন (সেলিম)।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি মো. আব্দুল মান্নান-এর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ন্যাশনালহার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর চিফ কনসালট্যান্ট অ্যান্ড ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সহ সভাপতি-৫ প্রফেসর ডা. মো. রইছউদ্দিন, ন্যাশনালহার্ট ফাউন্ডেশনরাজশাহীরযুগ্ম সম্পাদক-১ জনাব মোঃলিয়াকতআলী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর নির্বাহী সদস্য প্রফেসর ডা. মো. আবুবকর সিদ্দিক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহা. হবিবুর রহমান।
সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নতকরণ, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং নিকট ভবিষ্যতে ওপেন হার্ট সার্জারি সংযোজনের মাধ্যমে হৃদরোগীদের জন্য সেবার পরিধি আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। আজীবন সদস্যদের পক্ষ হতে ফাউন্ডেশনের চিকিৎসাসেবা গ্রহণে দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তা বৃদ্ধির লক্ষ্যে যাকাত অর্থসহ অনুদান সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি-১ খন্দ. এনায়েত হোসেন বাবু, সহ সভাপতি-৪ হাসনীন খালেক, যুগ্ম সম্পাদক-২ মো. তরিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল
গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম মাসুদ এবং নির্বাহী সদস্যবৃন্দ প্রফেসর ডা. মো. লতিফুর রহমান (অপু), ডা. মো. ওয়াসিম হোসেন, মো. সেলিম রেজাখান, ডা. মো. মনিরুলহক, খোন্দকার আবুল কাসেম, ডা. মো. গাজীউল আলম রুমী ও সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু।