শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাচোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন
WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন
নাচোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
নাচোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত


নাচোল প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক রাজশাহী জেলার তানোর উপজেলার চৈতপুর গ্রামের আমিনুল ইসলাম হায়দারের ছেলে আসাদুজ্জামান রুবেল (২৫)।

নাচোল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার সকাল ৭.১০ মিনিটে নাচোল উপজেলার নেজামপুর-হাটবাকইল সড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে ভ্যান ও মোটর সাইকেলের মূখোমূখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে রুবেল গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আহত ব্যাক্তিকে নাচোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায় ঘটনার সময়ই ভ্যান চালক ভ্যানটি রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।